স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক সম্পর্কে বিস্তারিত ! বিশ্বের সেরা ধনীদের একজন, ইলন মাস্ক। ইলন মাস্ক এর কথা উঠলে তার ইলেক্ট্রিক কার কোম্পানি টেসলা ও তার স্পেস এক্সপ্লোরেশন ভেনচার, স্পেসএক্স এর কথা আসে। তবে তিনি যে স্টারলিংক (Starlink) নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন, সেটি অনেকেই জানেন না। আবার স্টারলিঙ্ক এর নাম শুনলেও এর কার্যক্রম সম্পর্কে জানেন না অনেকে। প্রাইভেট স্যাটেলাইট এর একটি বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সম্পূর্ণ পৃথিবীতে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে স্টারলিংক। চলুন জেনে নেওয়া যাক বিলিয়নার ইলন মাস্ক এর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক সম্পর্কে বিস্তারিত। স্টারলিংক কি? স্টারলিংক হলো স্পেসএক্স এর একটি শাখা, যা অরবিট্যাল স্যাটেলাইট নিয়ে কাজ করে। একটি বৃহৎ স্যাটেলাইট ব্যবস্থার পাশাপাশি বাণিজ্যিক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। ২০১৫ সালে এই স্যাটেলাইট নেটওয়ার্ক এর কাজ শুরু হয়। ২০১৮ সালে এসে প্রথম প্রোটোটাইপ স্যাটেলাইট অরবিটে লঞ্চ করা হয়। পরের বছরগুলোতে স্পেসএক্স সফলভাবে প্রায় ২,০০০ স্টারলিংক স্যাটেলাই...
Posts
Showing posts with the label Starlink